ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভেনেজুয়েলার তেল পরিবহনে নজরদারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজ ভেনেজুয়েলার তেল রপ্তানি কার্যত বন্ধ করার লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনীকে বিশেষ নির্দেশ দিয়েছে। সামরিক বাহিনী আগামী কমপক্ষে দুই মাসভেনেজুয়েলার তেল পরিবহনের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণকার্যক্রমে মনোনিবেশ করবে বলে এক মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়েছে। এর মাধ্যমে ওয়াশিংটন সরকার ভেনেজুয়েলার ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের পথকে অধিক গুরুত্ব দিচ্ছে এবং ঐতিহ্যগত সামরিক উদ্যোগের চেয়ে এই কৌশলকে অগ্রাধিকার দিচ্ছে। রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, আপাতত সামরিক হামলার বদলেঅর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করাহচ্ছে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য, যাতে করে ভেনেজুয়েলা সরকারের ওপর চাপ বাড়ানো যায় এবং তাদের রাজনীতিগত ও অর্থনৈতিক শর্ত পেতে বাধ্য করা যায়।
মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্পযদিও প্রকাশ্যে অতটা স্পষ্ট নয়, ব্যক্তিগতভাবে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্টনিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলে জানানো হয়েছে। ট্রাম্প সম্প্রতি বলেন,মাদুরোর উচিত পদত্যাগ করা।
মহামূল্যবান তেল রপ্তানির ওপর এই প্রবল নিয়ন্ত্রণের মানে হলো ভেনেজুয়েলার অর্থনীতি আরও ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে জানিয়ে মার্কিন কর্মকর্তারা জানান, যদি দেশটি যুক্তরাষ্ট্রের শর্তে উল্লেখযোগ্য ছাড় না দেয়।
এদিকে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রেমাদক পাচারের জন্য দায়ীকরেছে এবং এই অভিযোগের অংশ হিসেবে দক্ষিণ আমেরিকায় আসা কিছু নৌযানে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে বহু দেশবেআইনি হত্যাকাণ্ডহিসেবে নিন্দা জানিয়েছে।
এই মাসেই মার্কিন কোস্ট গার্ড ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার তেলবাহী দুটিট্যাংকার আটক করেছেএবং আরও একটি জাহাজ জব্দের প্রস্তুতিও চলমান রয়েছে।
জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূতসামুয়েল মনকাদাঘোষণা করেছেন, “ভেনেজুয়েলা কোনো হুমকি নয়; বরং আসল হুমকি হলো যুক্তরাষ্ট্র সরকার।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)