ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
গুলশানের বাড়িতে পৌঁছেছেন জুবাইদা ও মেয়ে জাইমা
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের সদস্যরা দেশে পৌঁছেছেন এবং রাজধানীতে তাদের আগমনে রাজনৈতিক অঙ্গনে উৎসাহের ঢেউ দেখা দিয়েছে। স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাড়িতে পৌঁছান, যেখানে তাদের স্বাগত জানানো হয়। অন্যদিকে তারেক রহমান বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের দিকে রওনা হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৭ মিনিটে জুবাইদা ও জাইমা গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে প্রবেশ করেন। এ সময় জাইমা উপস্থিত বিএনপি নেতাকর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশে অবস্থিত। নিরাপত্তার স্বার্থে পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন রয়েছে। আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
এর আগে, তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিমানটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।
ঢাকায় অবতরণের পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে তারেক রহমান বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। প্রথমে ফুল দিয়ে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি একে একে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলিঙ্গন ও কুশল বিনিময় করেন।
পরবর্তী সময়ে তার শাশুড়ি তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা।
ততক্ষণে রাজধানীর ৩০০ ফিট সংবর্ধনাস্থলে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়ে তারেক রহমানকে গণসংবর্ধনার জন্য প্রস্তুতি নেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট