ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

২০২৫ ডিসেম্বর ২৫ ১৪:২৮:০৫

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুভেচ্ছা ও প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এই ধারাবাহিকতায় তাকে স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান তারেক রহমানের প্রতি শুভেচ্ছা জানান। সংক্ষিপ্ত ওই বার্তায় তিনি লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’

প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার সকাল ১১টা ৫৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এ সময় আবেগঘন মুহূর্তে প্রথমেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরেন তারেক রহমান। এরপর তিনি দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট সড়কে স্থাপিত গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২... বিস্তারিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে।... বিস্তারিত