ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ বর্তমানে একটি ‘ট্রানজিশন পিরিয়ড’ পার করছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল বা ‘ট্রানজিশন পিরিয়ড’ পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "বিগত ফ্যাসিস্ট শাসন আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আমরা এখন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রত্যাশা, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করবেন। কিন্তু সরকারের কিছু ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং কিছু মহল এই রূপান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ভয়াবহ চক্রান্ত শুরু করেছে।"
সংবাদ সম্মেলনে তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারকে ধন্যবাদ জানান। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য এখনই ইতিবাচক ও কার্যকর পরিবেশ তৈরি করা দরকার।
সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার জুলাই বিপ্লবের যোদ্ধা শরিফ ওসমান হাদির কথা স্মরণ করে ফখরুল বলেন, এই ষড়যন্ত্রের মাধ্যমেই তাকে প্রাণ দিতে হয়েছে। তিনি হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে একটি নির্বাচিত সরকার ও সংসদের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল