ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যেসব আসনে বিএনপির প্রার্থী থাকছে না
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়েছে। এই সমঝোতা অনুযায়ী, জমিয়তকে ৪টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বিনিময়ে সারা দেশের অন্যান্য আসনে জমিয়ত কোনো প্রার্থী না দিয়ে বিএনপিকে সমর্থন জানাবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জমিয়তকে ছেড়ে দেওয়া ৪টি আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না।
জমিয়তকে ছেড়ে দেওয়া ৪টি আসন ও মনোনীত প্রার্থীরা হলেন:
১. নিলফামারী-১: মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী
২. নারায়ণগঞ্জ-৪: মনির হোসাইন কাসেমী
৩. সিলেট-৫: মো. উবায়দুল্লাহ ফারুক
৪. ব্রাক্ষণবাড়িয়া-২: জুনায়েদ আল হাবীব
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, "যে ৪টি আসনে জমিয়তের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। একইভাবে সারা দেশের অন্য কোনো আসনে জমিয়তের কোনো প্রার্থী থাকবে না।"
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ৪টি আসনে দলের কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)