ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
প্রকাশিত হলো ঢাবি আইবিএর ভর্তি ফলাফল, জানবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) পরিচালিত বিবিএ প্রোগ্রামে ভর্তির চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়। এর আগে গত ৭ ডিসেম্বর প্রথম ধাপের ফল ঘোষণা করা হয় এবং পরবর্তী ধাপে ১৭ ডিসেম্বর কমিউনিকেশন টেস্ট অনুষ্ঠিত হয়।
আইবিএর ভর্তিবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীরা অনলাইনে লগইন করে নিজেদের ফল জানতে পারবেন। পাশাপাশি টেলিটক, বাংলালিংক অথবা গ্রামীণফোন নম্বর থেকে DU IBA লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফিরতি বার্তায় ফলাফল জানা যাবে।
এর আগে আইবিএ পরিচালক অধ্যাপক শাকিল হুদা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন, পূর্বঘোষণা অনুযায়ী ২৫ ডিসেম্বরের মধ্যেই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলো।
গত ২৮ নভেম্বর আইবিএ ইউনিটের বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ১২০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৯ হাজার ৫২টি। সে হিসাবে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা ছিল গড়ে প্রায় ৭৯ দশমিক ৩৮ জন শিক্ষার্থীর।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সব ইউনিট মিলিয়ে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭১ হাজার ৯১০টি। আগের শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল ৩ লাখ ২৯ হাজার। অর্থাৎ এবার আবেদন কমেছে প্রায় ৫৭ হাজার। সামগ্রিকভাবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আসনের জন্য গড়ে প্রতিযোগিতা করছেন ৪৪ জন ভর্তিচ্ছু।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)