ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আরবে রজবের চাঁদ দেখা গেছে, শুরু হলো রমজানের ক্ষণগণনা
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে আরবী পঞ্জিকার সপ্তম মাস রজব। আর এই চাঁদ দেখার মধ্য দিয়েই মুসলিম উম্মাহর হৃদয়ে শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাসের চূড়ান্ত ক্ষণগণনা।
শনিবার (২০ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সংবাদমাধ্যম গালফ নিউজ চাঁদ দেখার এই তথ্য নিশ্চিত করেছে। আবুধাবির আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগারের বিজ্ঞানীরা আজ দিনের বেলাতেই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে রজব মাসের সরু চাঁদের ছবি তুলতে সক্ষম হন।
ইসলামি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রজব মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং চারটি পবিত্র মাসের মধ্যে অন্যতম। এই মাস থেকেই মূলত রমজানের প্রস্তুতি শুরু হয়। রজব ও এর পরের মাস শাবান শেষ হলেই রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান শুরু হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ৬০ থেকে ৬১ দিনের মধ্যেই বিশ্বজুড়ে শুরু হতে যাচ্ছে সিয়াম সাধনার এই মাস।
হাদিস অনুযায়ী, রজব মাস শুরু হলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) দোয়া করতেন— ‘হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করে দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)