ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শহীদ হাদির কবরে মানুষের ভিড়, রাতভর থাকবে পুলিশি পাহারা
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে একনজর দেখতে এবং তাঁর কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ মানুষের ভিড় অব্যাহত রয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্ন দাফনস্থলে মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা জুড়ে রাতভর পুলিশি প্রহরা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, বিকেলের দিকে শাহবাগ ও টিএসসি এলাকার ব্যারিকেডগুলো সরিয়ে নেওয়া হলেও কবরস্থানের প্রবেশপথগুলোতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। রাতে কাউকে কবরস্থানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শনার্থীরা বাইরে দাঁড়িয়েই মোনাজাত করছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। দায়িত্বরত এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকালও এই এলাকায় বাড়তি সতর্কতা বজায় রাখা হতে পারে।
এর আগে আজ বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় জাতীয় কবির সমাধির পাশে শহীদ হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হয়। দাফনকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত স্মরণকালের বৃহৎ জানাজায় কয়েক লাখ মানুষ অংশ নেন, যার ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)