ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হাদি হ'ত্যা মামলা: ফের রিমান্ডে ফয়সালের স্ত্রীসহ ৩ আসামি
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া মূল আসামি ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও এক বান্ধবীকে দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমা।
আদালত সূত্র জানায়, প্রথম দফায় ৫ দিনের রিমান্ড শেষে আজ আসামিদের আদালতে হাজির করে পুনরায় ৭ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৫ ডিসেম্বর এই ৩ আসামিকে প্রথমবারের মতো ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান শরীফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও গত ১৮ ডিসেম্বর রাতে সেখানে তিনি মারা যান। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে পৌঁছায়।
আজ শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে শহীদ হাদির জানাজা সম্পন্ন হয়। এরপর কড়া নিরাপত্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁকে রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত করা হয়। এই হত্যাকাণ্ড ও এর নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি