ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
টিভিতে আজকের খেলা (১৯ ডিসেম্বর)
স্পোর্টস ডেস্ক: আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ছুটির দিনে ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে জমজমাট সব লড়াই। বিশেষ করে বাংলাদেশের দর্শকদের চোখ থাকবে দুবাইয়ের দিকে, যেখানে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের হাইভোল্টেজ সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। এছাড়া সন্ধ্যায় ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচটি উত্তাপ ছড়াবে।
ক্রিকেট:
সকালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। একই সময়ে টুর্নামেন্টের অপর সেমিফাইনালে লড়বে ভারত ও শ্রীলঙ্কা। এই ম্যাচটি দেখা যাবে সনি স্পোর্টস ১-এ।
এছাড়া সন্ধ্যায় ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে ৭টা ৩০ মিনিটে (টি স্পোর্টস)। এর আগে দুপুরে বিগ ব্যাশ লিগের ম্যাচে লড়বে ব্রিসবেন হিট ও পার্থ স্কর্চার্স। ভোরে শুরু হয়েছে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টের খেলা।
ফুটবল:
রাতে জার্মান বুন্দেসলিগার ম্যাচে মাঠে নামছে বরুশিয়া ডর্টমুন্ড। রাত ১টা ৩০ মিনিটে তাদের প্রতিপক্ষ বরুশিয়া মনশেনগ্লাডবাখ। খেলাটি দেখা যাবে সনি স্পোর্টস ২-এ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)