ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
সালাহউদ্দিন আহমেদ
'তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি চলছে'
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রবাস জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি পরিদর্শন করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং নিরাপত্তা টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামসহ একটি প্রতিনিধিদল সরেজমিনে বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমান বিমানবন্দর থেকে বের হয়ে যে পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে গুলশানের বাসায় ফিরবেন—পুরো রুটটি আমরা পরিদর্শন করেছি। নিরাপত্তার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহল ও বিভাগীয় প্রধানদের সঙ্গে আমাদের নিরাপত্তা টিম সমন্বয় করছে এবং বেশ কয়েকটি বৈঠকও হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি।’
তিনি আরও জানান, তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিগত ৫৫ বছরের ইতিহাসকে ছাড়িয়ে যাওয়ার মতো একটি ঐতিহাসিক অভ্যর্থনা জানাতে চায় বিএনপি। এজন্য জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের ২৪ ডিসেম্বর রাত বা ২৫ ডিসেম্বর সকালের মধ্যে ঢাকায় পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু