ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
গণহত্যায় উসকানি ও কারফিউ জারি
আজ সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি
নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে কারফিউ জারি ও হত্যার উসকানি দেওয়াসহ ৫টি সুনির্দিষ্ট অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ বুধবার (১৭ ডিসেম্বর) অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এই দুই আসামির বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো—আন্দোলনকারীদের দমন ও নিশ্চিহ্ন করতে কারফিউ জারি করা, গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে উপস্থিত থেকে হত্যায় উসকানি দেওয়া এবং আন্দোলন সংশ্লিষ্ট ২৮৬টি মামলায় প্রায় সাড়ে ৪ লাখ ছাত্র-জনতাকে আসামি করা।
এর আগে সালমান এফ রহমান ও আনিসুল হক নিজেদের পক্ষে লড়ার জন্য বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। আজকের শুনানিতে ট্রাইব্যুনাল এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাতে পারেন।
অন্যদিকে, ট্রাইব্যুনাল-১-এ আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা মামলার শুনানির দিনও ধার্য রয়েছে। তাদের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহায়তার অভিযোগ রয়েছে। যেহেতু এই মামলায় সজীব ওয়াজেদ জয় পলাতক, তাই তার পক্ষে আজ স্টেট ডিফেন্স (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নিয়োগ দেওয়া হতে পারে। এর আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত।
এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ আলোচিত আবু সাঈদ হত্যা মামলা এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত