ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
ডুয়া নিউজ : বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। টঙ্গীর তুরাগ নদীর তীরে বাদ ফজর শূরায়ী নেজামের এই বিশ্ব ইজতেমা শুরু হয়। ইজতেমার নিয়মানুযায়ী শুরুর দিন বাদ ফজর থেকে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে আমবয়ান করা হয়। কিন্তু এই ধাপে তার ব্যতিক্রম।
সোমবার বাদ ফজর থেকে কোনো আমবয়ান হয়নি। তবে খিত্তার সাথীদের সঙ্গে মুজাক্কারা করা হচ্ছে। এরপর সকাল ১০টায় নজমের জামাতের সাথীদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, মুরব্বিদের পরামর্শক্রমে পরবর্তী কার্যক্রম শুরু হবে।
সোমবার শুরু হওয়া শূরায়ী নেজামের ইজতেমার দ্বিতীয় ধাপে রোববার বিকাল থেকে ঢাকার একাংশসহ দেশের ২২ জেলার মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন।
ঢাকা জেলার একাংশ ছাড়াও মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, জামালপুর, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গােইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন। ইজতেমা ময়দানে মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। এ ঢল থাকবে আখেরি মোনাজাতের আগমুহূর্ত পর্যন্ত।
প্রসঙ্গত, শূরায়ী নেজামের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। মাঝে ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারিদের বিশ্ব ইজতেমা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন