ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সরকারি ৪ দপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরসহ সরকারের চারটি গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রশাসনের একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে গ্রেড-১ কর্মকর্তা করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) মো. মাহমুদ হাসানকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তাকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল, যা সংশোধন করে নতুন দায়িত্ব দেওয়া হলো।
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক এ কে এম অলি উল্যাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক করা হয়েছে। অন্যদিকে, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির এমডিএস এ বি এম মাহবুব আলমকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিনকে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই দিন পৃথক প্রজ্ঞাপনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব এ টি এম সিদ্দিকুর রহমানকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়