ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
বিবিসি’র বিরুদ্ধে ট্রাম্পের মামলা
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৬ জানুয়ারির তার ভাষণকে বিবিসির ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে বিকৃতভাবে দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কের কেন্দ্রবিন্দু ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির একটি ভাষণ। ওই ভাষণে তিনি ওয়াশিংটনে সমর্থকদের উদ্দেশে বলেন, “আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেসম্যান-উইমেনদের উৎসাহ দেব।” প্রায় ৫০ মিনিট পর তিনি আরও বলেন, “এবং আমরা লড়াই করবো। আমরা প্রাণপণ লড়াই করবো।”
তবে, বিবিসি প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি আলাদা বক্তব্য একত্রে দেখানো হয়। এতে ট্রাম্পের বক্তব্যের এমন ইঙ্গিত তৈরি হয়, যেন তিনি সরাসরি “ক্যাপিটলের দিকে হেঁটে গিয়ে লড়াই করার আহ্বান” দিয়েছেন।
ফ্লোরিডার আদালতে দায়ের করা নথি অনুযায়ী, ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি ও বাণিজ্যিক কার্যক্রমসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন। তার আইনজীবীরা দাবি করেছেন, বিবিসি ইচ্ছাকৃতভাবে ও প্রতারণামূলকভাবে তার ভাষণ কাটাছেঁড়া করেছে এবং জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করেছে।
বিবিসি অবশ্য ক্ষমা জানিয়েছে এবং স্বীকার করেছে যে, সম্পাদনার কারণে একটি ভুল ধারণা তৈরি হয়েছিল। তাতে মনে হতে পারে, ট্রাম্প সহিংসতা বা মারামারির আহ্বান দিয়েছেন। তবে, ক্ষতিপূরণের দাবিকে বিবিসি প্রত্যাখ্যান করেছে এবং বলেছেন, মানহানির কোনো ভিত্তি নেই।
এর আগে গত মাসে সমালোচনার মুখে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন। তবে ট্রাম্পের ক্ষোভ এতে কমেনি। তিনি বিবিসিকে বামপন্থি প্রোপাগান্ডা প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক