ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
কাতারে ক্ষেপণাস্ত্র হামলা, জ্বালানি সংকটে পড়তে পারে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: কাতারের গুরুত্বপূর্ণ গ্যাস প্রক্রিয়াজাত কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই হামলায় স্থাপনাটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে, যা এলএনজি উৎপাদন ও রপ্তানিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোতে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
উপমহাদেশের এই তিন দেশ তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ কাতার থেকে আমদানি করে থাকে। কাতারের অধিকাংশ গ্যাসই রাস লাফান এলাকায় প্রক্রিয়াজাত হয়ে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়।
জ্বালানি বিশ্লেষক প্রতিষ্ঠান ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তানের এলএনজি আমদানির যথাক্রমে প্রায় ৭০ শতাংশ ও ৯৯ শতাংশই কাতার নির্ভর। অন্যদিকে ‘এসঅ্যান্ডপি গ্লোবাল’ জানায়, ভারতের মোট এলএনজি চাহিদার ৪০ শতাংশের বেশি আসে কাতার থেকে।
এর আগেই চলতি মাসের শুরুতে রাষ্ট্রায়ত্ত কাতার এনার্জি রাস লাফান স্থাপনায় এলএনজি উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছিল। নতুন করে হামলা ও ক্ষয়ক্ষতির কারণে উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)