ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতার শত্রুরা আজ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তবে বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রপন্থী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, ইনশাআল্লাহ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধে আমরা এই মাসের ১৬ তারিখে চূড়ান্ত বিজয় অর্জন করেছি। এজন্য এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষকের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি।”
তিনি আরও বলেন, “আজ আমরা এই মাজারে শপথ নিয়েছি, বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখার জন্য আমাদের সংগ্রাম সবসময় চলবে। গণতন্ত্রের জন্য যে লড়াই আমরা শুরু করেছি, সেটি আমরা অব্যাহত রাখবো।”
বিএনপির মহাসচিব মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্রের রক্ষিকা, স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য নিরন্তর সংগ্রামকারী মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। আমরা তার সুস্থতার জন্য দোয়া চাই।”
তিনি আরও যোগ করেন, “আমাদের নেতা তারেক রহমান, যিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন, আশা করি তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে আসবেন। তার দেশে আগমন গণতন্ত্রের লড়াই ও সংগ্রামকে আরও শক্তিশালী করবে, এজন্য আমরা সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত