ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন: হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: ভারত বাংলাদেশকে একটি ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে’ তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের শকুনদের হাত থেকে মুক্তির জন্য আন্দোলন করতে হচ্ছে। শকুনেরা আবারও বাংলাদেশের মানচিত্রে থাবা বসানোর চেষ্টা করছে। ভারত বাংলাদেশকে একটি ফিলিস্তিন রাষ্ট্র বানাতে চায়। তবে মনে রাখবেন, আগামীর বাংলাদেশে কেউ যদি ওসমান হাদিদের ওপর হামলা করতে চায়, তাহলে সেই বিদ্রোহের আগুন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে।’
নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে এনসিপি নেতা বলেন, ‘বর্তমান ইলেকশন কমিশন মেরুদণ্ডহীন। দেশে যোগ্য নির্বাচন কমিশনের অভাব হবে না।’
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নীল দলের পা-চাটা শিক্ষকদের ধরে ধরে বের করে দিতে হবে। মঞ্চে একরকম কথা বলে গোপনে যারা সমঝোতা করে, তাদের দিয়ে জাতীয় ঐক্য হয় না।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা