ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে ডাকসু ভিপির আল্টিমেটাম
'দাবি না মানলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই'
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার বিচারসহ তিন দফা দাবি আদায়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পাশে দাঁড়িয়েই সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে দাবি মানা না হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তাদের দাবি পেশ করে।
তিন দফা দাবি:
১. ওসমান হাদির ওপর হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং গাফিলতি থাকলে বিচার করতে হবে। একই সঙ্গে হামলাকে সমর্থনকারী ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে বয়কট করতে হবে।
২. আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ‘নিষিদ্ধ লীগের’ (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) বিরুদ্ধে দেশজুড়ে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের আর কোনো অবহেলা সহ্য করা হবে না।
৩. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকর করতে হবে। সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে।
দাবিগুলো শোনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আন্দোলনকারীদের প্রতিটি দাবি যৌক্তিক। আমরা এসব দাবি বাস্তবায়নে কাজ করব।’ তবে হাদিকে গুলি করা আসামি ভারতে পালিয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘সবকিছু এখানে বলা যাবে না, আমরা পরে কথা বলব।’ উপদেষ্টা ওসমান হাদির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?