ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
এভারকেয়ারে হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে হাসপাতালে গিয়ে তিনি হাদির ছোট ভাই ওমর ও ছোট বোনের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও ডা. আমানুল্লাহ উপস্থিত ছিলেন।
হাদির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বলেন, “গুলিটি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এর ফলে তার মস্তিষ্কের ‘ব্রেন স্টেম’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে পরিচিত।”
ডা. সায়েদুর রহমান আরও জানান, আগামী ৭২ ঘণ্টা রোগীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস বা লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এই মুহূর্তে নতুন কোনো অস্ত্রোপচার বা ইন্টারভেনশন সম্ভব নয়।
চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের আগেই হাদি একবার শকে চলে গিয়েছিলেন। ঢামেক থেকে এভারকেয়ারে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়, যা বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। ডা. সায়েদুর বলেন, “রোগীর শরীরে এখনো কিছুটা ‘সাইন অব লাইফ’ আছে এবং অপারেশনের সময় শ্বাস নেওয়ার চেষ্টা দেখা গেছে। তবে পরিস্থিতি খুবই জটিল হওয়ায় এখনই আশার কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন
- পুলিশে ১৪ হাজার নিয়োগের প্রস্তাব অনুমোদন
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী