ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জানুয়ারিতে সাড়ে ২৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা
ডুয়া ডেস্ক: নতুন বছরের জানুয়ারি মাসে সাড়ে ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার (০২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ শেষে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৬ হাজার ৬৫৯ কোটি ৪৪ লাখ টাকা। এই হিসেবে দেশে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৫ লাখ ডলার।
হালনাগাদ প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক জানায়, গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ মার্কিন ডলার। আর গত বছরের ডিসেম্বরে দেশে এসেছিল ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। এ হিসেবে জানুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ কমেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, জানুয়ারিতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬৪ লাখ ৯০ হাজার ডলার।
এ প্রতিবেদন থেকে জানা যায়, প্রবাসীরা ২৬ থেকে ৩১ জানুয়ারি দেশে পাঠিয়েছেন ৫০ কোটি ৯২ লাখ ৬০ হাজার ডলার। জানুয়ারির ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৪৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। ১২ থেকে ১৮ জানুয়ারি প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৪০ কোটি ২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। জানুয়ারির ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৫০ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর বছরের প্রথম ৪ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২২ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ডলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার