ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা জারি করল সিডিসি
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বাংলাদেশসহ চারটি দেশের জন্য নতুন লেভেল-২ ভ্রমণ সতর্কতা ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব দেশে মশাবাহিত এক রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ভ্রমণকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন প্রয়োজন। শুক্রবার প্রকাশিত নির্দেশিকায় কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, উষ্ণমণ্ডলীয় বেশ কিছু দেশে যাত্রার প্রস্তুতি নেওয়া আমেরিকানদের জন্য সিডিসি নতুন সতর্কতা জারি করেছে। সংশ্লিষ্ট দেশগুলোতে এমন এক মশাবাহিত রোগ ছড়িয়ে পড়েছে, যার এখনো কার্যকর চিকিৎসা পদ্ধতি নেই। তাই এসব অঞ্চল ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অতিরিক্ত সাবধান হতে বলা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, চিকুনগুনিয়ার জন্য নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও এটি টিকা দ্বারা প্রতিরোধযোগ্য। যে সব দেশে রোগটির বিস্তার বাড়ছে, সেসব এলাকায় ভ্রমণের আগেই টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। প্রতিবেদনে আরও বলা হয়, চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত জ্বর ও জোড়ায় তীব্র ব্যথা দেখা দেয়। পাশাপাশি মাথাব্যথা, মাংসপেশির ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া ও র্যাশও হতে পারে।
সাধারণত আক্রান্ত মশার কামড়ের তিন থেকে সাত দিনের মধ্যে উপসর্গ প্রকাশ পায়। অধিকাংশ রোগী এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন বলে জানিয়েছে সিডিসি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস