ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে’
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সুষ্ঠু ও পক্ষপাতহীন পরিবেশ নিশ্চিত করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তার মতে, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়া নিশ্চিত করার চ্যালেঞ্জ স্পষ্ট হয়ে উঠছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশ আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে’ অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। অনিবন্ধিত রাজনৈতিক দল ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ এ আয়োজনের উদ্যোগ নেয়।
বক্তব্যে ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের আয়োজন নিয়ে পূর্বের শঙ্কা কিছুটা কমলেও তা পুরোপুরি কেটে যায়নি। তিনি জানান, ভোটার তালিকা প্রস্তুতি থেকে শুরু করে ফলাফল ঘোষণা এবং নির্বাচনী বিরোধ নিষ্পত্তি পর্যন্ত পুরো প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও কারসাজিমুক্ত থাকবে তার ওপরই নির্ভর করছে নির্বাচনের সুষ্ঠুতা।
তিনি আরও সতর্ক করেন যে, রাজনৈতিক দলগুলোর ভেতরে যদি সহিংসতা দেখা দেয়, তাহলে নির্বাচন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এজন্য তিনি গভীর সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর আন্তরিকতারও প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমসহ অন্যান্যরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান