ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পরিকল্পনা উপদেষ্টা
অর্থায়নের জন্য বিদেশ নির্ভরতা কমাবে সরকার
ডুয়া নিউজ: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হলো মোংলা। এই বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
আজ রবিবার (০২ ফেব্রুয়ারি) একনেক সভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, ‘চীনের আগ্রহেই সরকার মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রকল্প হাতে নিয়েছে। এ বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হবে।’
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘অনেক প্রকল্প আছে, যেমন- পায়রা বন্দর, এরকম কিছু প্রকল্পে দেশীয় যারা ঠিকাদার এরা রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘অর্থায়নের জন্য বিদেশ নির্ভরতা কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য রাজস্ব বাড়ানোতে মনোযোগ দেয়া হবে।’
এছাড়া বাংলাদেশের এলডিসি গ্র্যজুয়েশনের সময় বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘বাজেটের ঘাটতি তো বেশি বাড়ানো যায় না তাহলে তো মূল্যস্ফীতি হবে। সে কারণে দেশীয় অর্থায়ন আর বৈদেশিক অর্থায়ন উল্টো হয়ে গেছে।’
প্রসঙ্গত, এদিন একনেক সভায় দেশীয় নতুন গ্যাস কূপ খনন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা সহ মোট ১৩ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ব্যয় হবে ১২ হাজার ৫৩২ কোটি টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার