ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয়ের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: অবশেষে বাস্তবে রূপ পেল বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪-এ আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের অতিরিক্ত দায়িত্বরত সচিব ও রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকীসহ সুপ্রিম কোর্টের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও স্বতন্ত্রীকরণ নিশ্চিত করতে প্রধান বিচারপতির উদ্যোগে গত ২৭ অক্টোবর আইন মন্ত্রণালয়ে একটি স্বতন্ত্র সচিবালয় গঠনের প্রস্তাব পাঠানো হয়েছিল। সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়।
সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ’-এর খসড়া অনুমোদন দেয়। পরে ৩০ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে। আজ উদ্বোধনের মাধ্যমে বিচার বিভাগের দীর্ঘদিনের সেই প্রত্যাশা পূরণ হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত