ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার স্বাস্থ্যের নতুন করে অবনতি হয়নি, তবে অবস্থা অপরিবর্তিত রয়েছে। দীর্ঘ বিমান ভ্রমণের ধকল সামলানোর মতো শারীরিক সক্ষমতা না থাকায় মেডিকেল বোর্ড আপাতত তাকে লন্ডন না নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে। ফলে হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) হাসপাতাল এলাকা ঘুরে দেখা গেছে, সেখানে দলীয় নেতাকর্মীদের কোনো ভিড় নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিল তুলনামূলক শিথিল।
মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বেগম জিয়ার চিকিৎসা চলছে। গত রোববার (৭ ডিসেম্বর) তার সিটিস্ক্যান করানো হয়, যার রিপোর্ট স্বাভাবিক এসেছে। তবে শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে এখনই বিদেশে স্থানান্তর ঝুঁকিপূর্ণ মনে করছেন চিকিৎসকরা। যদিও গত শুক্রবার তাকে যুক্তরাজ্যে নেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, অসুস্থ শাশুড়ির চিকিৎসার তদারকি করতে লন্ডন থেকে ঢাকায় আসা বড় ছেলের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান নিয়মিত হাসপাতালে যাচ্ছেন। প্রতিদিন অন্তত দুবার তিনি শাশুড়ির স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। এছাড়া গত ১৭ দিন ধরে হাসপাতালেই বেগম জিয়ার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে আছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুসের জটিলতাসহ আর্থ্রাইটিস ও ডায়াবেটিসে ভুগছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত