ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ৫ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে বিনামূল্যের পাঠ্যপুস্তক গ্রহণ ও অনলাইনে চালান ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) পাঁচ দফা নির্দেশনা জারি করেছে। শিক্ষার্থীদের কাছে মানসম্মত বই যথাসময়ে পৌঁছে দিতে এবং বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।
মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস. এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ী, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি, দাখিল ভোকেশনাল এবং কারিগরি (ট্রেড) স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণপূর্বক সরবরাহ শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের নিকট পাঠ্যপুস্তক যথাসময়ে পৌঁছে দেওয়া এবং গ্রহণ ও বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাউশি ৫টি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনাগুলো হলো:
১. জেলা, উপজেলা ও থানার পর্যায়ে এনসিটিবির নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী মুদ্রণ প্রতিষ্ঠান থেকে পাঠ্যপুস্তকসমূহ গ্রহণ করতে হবে।
২. পাঠ্যপুস্তক গ্রহণের পর https://nctb.ihealthscreen.org ঠিকানায় ‘পাঠ্যপুস্তক গ্রহণ বা বিতরণ সিস্টেম’-এ লগইন করে মেনুবারের ‘Chalan Management’ অংশে জেলা, উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার বিদ্যমান ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে পাঠ্যপুস্তকের চালানের অনুমোদন দিতে হবে।
৩. পাঠ্যপুস্তক গ্রহণের পর দ্রুততম সময়ে অনলাইনে চালানের অনুমোদন নিশ্চিত করতে হবে।
৪. সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও পাঠ্যপুস্তক সরবরাহ ও গ্রহণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
৫. প্রত্যেক জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার নিজ নিজ ইউজার অ্যাকাউন্টে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নাম, মোবাইল নম্বর ও স্বাক্ষর হালনাগাদ করে সিস্টেমে আপলোড করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)