ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সব শঙ্কা কাটিয়ে অবশেষে ঢাকায় হচ্ছে আতিফ আসলামের শো
বিনোদন ডেস্ক: নানা জল্পনা-কল্পনা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় আসছেন উপমহাদেশের জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার পূর্বাচল নিউ প্রজেক্ট টাউনের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত কনসার্টে গান শোনাবেন তিনি।
বিদেশি শিল্পীদের কনসার্ট আয়োজন নিয়ে সাম্প্রতিক জটিলতা এবং পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর ফিরে যাওয়ার ঘটনার পর আতিফ আসলামের আসা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল। এছাড়া দুটি ভিন্ন আয়োজক প্রতিষ্ঠান আলাদাভাবে কনসার্টের ঘোষণা দেওয়ায় অনিশ্চয়তা আরও বাড়ে। তবে শেষ পর্যন্ত দুই আয়োজক প্রতিষ্ঠান ‘স্পিরিটস অব জুলাই’ ও ‘মেইন স্টেইজ’ সমঝোতায় পৌঁছেছে। তারা যৌথভাবে আয়োজন করছে ‘মেইন স্টেইজ শো-২০২৫’, যেখানে মূল আকর্ষণ হিসেবে থাকছেন আতিফ।
আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাস্তবতা ও কিছু জটিলতার কারণে এককভাবে সম্ভব না হলেও যৌথভাবে তারা এই কনসার্ট আয়োজন করছেন। সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও ইতিমধ্যে প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেছে।
‘স্পিরিটস অব জুলাই’-এর প্রচার সম্পাদক সাদেকুর রহমান সানি জানান, কনসার্ট থেকে প্রাপ্ত মোট লভ্যাংশের ৪০ শতাংশ অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। এই অর্থ জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনে ব্যয় করা হবে। এ বিষয়ে গত ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে তাদের একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।
১৩ ডিসেম্বরের এই কনসার্টে আতিফ আসলাম ছাড়াও পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির, ব্যান্ড নেমেসিসসহ দেশীয় বেশ কয়েকজন শিল্পী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা