ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডিসেম্বরের প্রথম সপ্তাহে এলো ৮৭ কোটি ডলার রেমিট্যান্স
নিজস্ব প্রতিবেদক: চলতি ডিসেম্বর মাসের শুরুতেই প্রবাসী আয়ে (রেমিট্যান্স) বড় ধরনের সুবাতাস বইছে। মাসের প্রথম ৭ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৮৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সেই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৫১ লাখ ডলার।
সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছর একই সময়ে এসেছিল ৬১ কোটি ৬০ লাখ ডলার। এছাড়া শুধুমাত্র গত ৭ ডিসেম্বর একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ২৪ কোটি ৪০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী। ১ জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ (১৩.৯১ বিলিয়ন) ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি।
এর আগে সদ্য বিদায়ী নভেম্বর মাসে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ও ২৬৮ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকলে বছর শেষে নতুন রেকর্ড গড়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত