ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শিশির মনিরের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ শতাংশ মুসলিম। ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। মুসলিমরা বিশ্বাস করেন, আল্লাহর কোনো আকার নেই এবং আল্লাহ নিজের হাতে পুরষ্কার প্রদান করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেব-দেবীর আকৃতি প্রদান করে পূজা করেন। তাই রোজাকে পূজার সঙ্গে তুলনা করা কখনোই গ্রহণযোগ্য নয়। মুসলিম ধর্মাবলম্বীরা এমন উদাহরণ কখনোই মানবেন না। বরং এটি বিশৃঙ্খলা ও উদ্বেগের জন্ম দিতে পারে।
মামলায় বলা হয়েছে, আসামি শিশির মনির উচ্চারিত এবং ডিএসএন ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচারিত ‘রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ–ওপিঠ’ মন্তব্য বাংলাদেশের মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
মামলার অভিযোগ অনুযায়ী, শিশির মনির ইচ্ছাকৃতভাবে ডিএসএন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে রাজনৈতিক সুবিধা লাভের চেষ্টা করেছেন। এ মন্তব্য বাংলাদেশের মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে ক্ষতি করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক