ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
‘জামায়াত ক্ষমতায় গেলে দেশের নীতি-আদর্শ বিপন্ন হবে’
নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করছে এবং তাদের “ইনসাফ” কার্যকর করার চেষ্টা করছে। তিনি বলেন, “আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ভারতের ইনসাফ দেখেছি। বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।”
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানে তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী মো. ইব্রাহিমকে তাদের প্রতীক তুলে দেন।
রেজাউল করিম বলেন, “৫৪ বছর ধরে প্রচলিত নিয়মে দেশ চালানো হয়েছে, তাতে কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন হয়েছে? আবার নতুনভাবে তারা কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে?” তিনি আরও উল্লেখ করেন, “জামায়াত স্পষ্টভাবে জানিয়েছে, তারা ইসলামী শরীয়াহ অনুযায়ী দেশ চালাবে না। ক্ষমতায় গেলে তারা প্রচলিত নিয়ম অনুসরণ করে দেশ পরিচালনা করবে। তাদের নীতি ও আদর্শে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে, মানুষ গুম ও খুন হয়েছে। এ নীতিতে তারা দেশ চালানোর চেষ্টা করছে।”
সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ এবং ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে