ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ভোটাররা ঐক্যবদ্ধ থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশের সকল জাতীয়তাবাদী শক্তি ও সাধারণ ভোটাররা ঐক্যবদ্ধ থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে বিএনপি ও বিজেপির যৌথ উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোলা জেলার অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে ব্যারিস্টার পার্থ বলেন, "ভোলার গ্রামেগঞ্জে ঘুরে আমি দেখেছি রাস্তাঘাটের চরম বেহাল দশা। দীর্ঘ সময় পার হলেও ভোলা-বরিশাল সেতু হয়নি, এখানে কোনো মেডিকেল কলেজ নেই। তরুণদের কর্মসংস্থানেরও কোনো ব্যবস্থা নেই।" আগামীতে নির্বাচিত হলে ভোলার এই সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।
সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশে পার্থ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘গরুর গাড়ি’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
বক্তব্য চলাকালীন জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে তিনি বলেন, "জামায়াতে ইসলামী বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রির নামে সমাজে দাজ্জালের ফেৎনা ছড়াচ্ছে। তাদের এই কর্মকাণ্ড থেকে সবাইকে দূরে থাকতে হবে।"
ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম, শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান এবং এনামুল হক। এছাড়া ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মো. নুরনবীসহ স্থানীয় দুই দলের অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ