ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
নারায়ণগঞ্জে বিএনপির ১০ নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির ১০ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত নেতাদের সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
বহিষ্কৃত নেতারা হলেন:
১. সুলতান মাহমুদ মোল্লা (সহ-সভাপতি, ফতুল্লা থানা বিএনপি)
২. বিল্লাল হোসেন (সাবেক সভাপতি, কুতুবপুর ইউনিয়ন বিএনপি)
৩. হাসান আলী (সাংগঠনিক সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি)
৪. সাইফুল ইসলাম বিপ্লব (সহ-সাংগঠনিক সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি)
৫. মো. মুসলিম আহমেদ (সহ-সাংগঠনিক সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি)
৬. অ্যাডভোকেট আক্তার খন্দকার (যুগ্ম-সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি)
৭. জাহিদ হাসান রোজেল (সদস্য, ফতুল্লা থানা বিএনপি)
৮. নজরুল ইসলাম পান্না (সদস্য, ফতুল্লা থানা বিএনপি)
৯. আলম (সদস্য, ফতুল্লা থানা বিএনপি)
১০. আবদুর রাজ্জাক (সহ-সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, কুতুবপুর ইউনিয়ন)
দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত এই নেতারা দলীয় নির্দেশনা অমান্য করে আসন্ন নির্বাচনে বিএনপির বিদ্রোহী ও বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং মোহাম্মদ শাহ আলমের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছিলেন। দলের প্রার্থীর বিপক্ষে কাজ করায় তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনবিরোধী কাজে লিপ্ত হবে, তাদের দলে কোনো স্থান নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এই ১০ জনকে বহিষ্কার করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত