ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আমীর খসরু
'ক্ষমতায় গেলে সবার হাতে কম দামে স্মার্টফোন পৌঁছে দেবে বিএনপি'
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) বা মোবাইল ফোন নিবন্ধন নীতিমালা পুনর্বিবেচনা করবে বিএনপি। স্মার্টফোনের দাম কমিয়ে তা সাধারণ মানুষের হাতের নাগালে আনতেই এই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘এনইআইআর বাস্তবায়ন কাঠামো, জাতীয় স্বার্থ ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, “সবার হাতে একটি করে স্মার্টফোন থাকা প্রয়োজন। আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’-এর স্লোগান শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি, অথচ সাধারণ মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে পণ্যটি তুলে দিতে পারছি না। বিএনপি ক্ষমতায় এলে চেষ্টা করবে কত কম দামে মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দেয়া যায়।”
মোবাইল ফোন বাজারে একচেটিয়া আধিপত্য বা মনোপলি তৈরির চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, “যারা দেশে ফোন সংযোজন (অ্যাসেম্বল) করে, তারা যদি আমদানি নিয়ন্ত্রণ করে মনোপলি তৈরি করতে চায়, তবে তা বিপজ্জনক। যেকোনো ধরণের মনোপলি মুক্তবাজার অর্থনীতির পরিপন্থি।”
আমীর খসরু আরও বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পলিসি বা নীতি কখনো কাজ করে না, এটি শুধু গুটিকয়েক মানুষকে সুবিধা দেয়। তাই বিএনপি ক্ষমতায় গেলে সকল স্টেকহোল্ডার বা অংশীজনদের সঙ্গে বসে এনইআইআর নীতিটি রিভিউ (পর্যালোচনা) করবে এবং প্রয়োজন মতো পরিবর্তন আনবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন