ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
১২ তারিখ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান দেশব্যাপী ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গত ১৫ বছর ধরে যে দুঃশাসন মানুষের ভোটাধিকার হরণ করেছে, তার অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সকলকে ৫ আগস্টের মতো রাজপথ ও ভোটকেন্দ্রে নামতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে টাঙ্গাইলে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখ কেবল একটি নির্বাচনের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন।
তিনি টাঙ্গাইলের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে বলেন, টাঙ্গাইল শাড়ি দেশের গর্ব। গার্মেন্টস পণ্যের মতোই টাঙ্গাইলের শাড়ি বিশ্বের বাজারে রপ্তানি করা হবে। পাশাপাশি শহরটিকে পরিকল্পিত শিল্পনগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেবে বিএনপি।
তারেক রহমান বলেন, আনারস প্রক্রিয়াজাতকরণ করে বিদেশে রপ্তানি করা হবে এবং ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে আধুনিক পরিকল্পনার আওতায় পুনরুজ্জীবিত করা হবে।
সরকার গঠন করলে বিএনপি যে কর্মপরিকল্পনা নেবে, তার উল্লেখ করে তিনি বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনই প্রধান লক্ষ্য। মা–বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। এছাড়া ধর্মগুরুদের সরকারি সম্মানী প্রদানেরও প্রতিশ্রুতি দেন তিনি।
ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে ভোটাধিকার কেড়ে নেওয়া সম্ভব হবে না। কেউ বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র বা বিকাশ নম্বর সংগ্রহ করে ভোটারকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সজাগ থাকতে হবে।
নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সকাল থেকে ভোটকেন্দ্রে উপস্থিত থাকুন। প্রয়োজনে জামাতে নামাজ পড়ে লাইনে দাঁড়ান। শুধু ভোট দিয়ে চলে গেলে হবে না, ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্রে উপস্থিত থাকুন যেন কেউ আপনার ভোট অন্যভাবে ব্যবহার করতে না পারে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, মেগা প্রকল্পের নামে দীর্ঘদিন ধরে চলা মেগা দুর্নীতি আর চলতে দেওয়া যাবে না। দেশের উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করার জন্য আমূল পরিবর্তন অপরিহার্য। তিনি বলেন, এ দেশ কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, এটি জনগণের।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা