ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দেশ পরিচালনায় বিএনপির বিকল্প নেই: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দেশ পরিচালনায় বিএনপির বিকল্প এই মুহূর্তে নেই এমন দাবি করেছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। তার ভাষ্য, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ও সক্ষমতা বিবেচনায় বর্তমান বাস্তবতায় বিএনপিই একমাত্র দল, যারা বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, ভোটাধিকার যাতে আবার কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কেড়ে নেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারেক রহমানের মতে, দেশের মানুষ এমন একটি দলের ওপরই আস্থা রাখে, যাদের আছে শাসন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা এবং সংকট মোকাবিলার সক্ষমতা। আর সেই অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, মানুষ তার ওপরই ভরসা করে, যে কঠিন সময়ে জনগণকে ছেড়ে পালিয়ে যায়নি। মানুষের বিপদের দিনে পাশে থেকেছে। তার দাবি, এই বিশ্বাসযোগ্যতা ও রাজনৈতিক দায়িত্ববোধ বিএনপির মধ্যেই নিহিত রয়েছে।
দেশ গঠনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যদি বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হয় এবং দেশের বিপুল জনগোষ্ঠীকে একত্রে নিয়ে উন্নয়নের পথে হাঁটতে হয়, তাহলে জাতীয় ঐক্যের বিকল্প নেই। সবাইকে একসঙ্গে থেকে সেই লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।
এর আগে রাজশাহী ও রংপুর বিভাগের একাধিক কর্মসূচি শেষে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জে এ নির্বাচনি জনসভায় যোগ দেন তারেক রহমান। জনসভায় তিনি সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। বিকেল ৪টার দিকে কর্মসূচি শেষ করে তিনি পরবর্তী গন্তব্য টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি