ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
‘কোনো দলের সঙ্গে সমঝোতা করবে না এনসিপি’
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল বা প্রতিযোগীর সঙ্গে আসন ভাগাভাগির জন্য সমঝোতা করবে না। এমনটাই জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আরও বলেন, দেশে আসন বণ্টনের রাজনীতি আর চলবে না।
শনিবার রাজধানীর বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘জুলাই স্পিরিটে আলোকিত’ শীর্ষক পেশাজীবীদের সংগঠন ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন পাটওয়ারী। তিনি বলেন, ‘ছোট দলগুলো বড় দলগুলোর কাছে মাথা নত করবে না। নিজেদের মেরুদণ্ড অটুট রাখতে হবে। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি ও ধর্মের রাজনীতি আর চলবে না। ভাঙার পর গড়ার সময় এসেছে।’
এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করা হবে বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন। তিনি প্রকাশ্যে বলেন, ‘পাবলিক ও প্রাইভেট সেক্টরে দাসত্ব, পরিবারতন্ত্র ও তৈরি সংযোগ ছাড়া চাকরি পাওয়া অনেকদিনের সমস্যা।’
পাটওয়ারী সাংবাদিকদের মালিকানা নিয়ে বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী এখন মাফিয়া হয়ে উঠেছে। সাংবাদিকরা বেতন নিয়ে নিজের খরচও চালাতে পারছে না।’
ভারতের দিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে ডিসটার্ব করতে আসবেন না। এখানে ব্যবসার অনেক সুযোগ আছে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস প্রতিরোধে আমরা প্রস্তুত।’
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম