ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পোস্টাল ভোটিংয়ে সময়সীমা বাড়াল ইসি
নিজস্ব প্রতিবেদক: দেশের বাইরে অবস্থান করেও যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পারেন সেই সুযোগ আরও বিস্তৃত করল নির্বাচন কমিশন (ইসি)। বাড়ানো হলো প্রবাসীদের জন্য জনপ্রিয় অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’-তে নিবন্ধনের সময়সীমা। আগের ঘোষণা অনুযায়ী ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় থাকলেও এখন প্রবাসীরা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ইতোমধ্যে প্রায় দুই লাখ প্রবাসী এই ভোটিং ব্যবস্থায় নাম লিখিয়েছেন।
একই সঙ্গে দেশের ভেতরে থাকা তিন শ্রেণির নাগরিক নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ জেলা বা এলাকায় না থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট ১৫ দিনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করে ডাক ভোটে অংশ নিতে পারবেন।
শনিবার (৬ ডিসেম্বর) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বিষয়টি নিশ্চিত করেন। নিবন্ধন প্রক্রিয়া, নিয়ম-কানুন ও ঠিকানা সংক্রান্ত তথ্য সঠিকভাবে অনুসরণ করার তাগিদ দেন তিনি। ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের ‘এডিট’ অপশন ব্যবহার করে ঠিক করার সুযোগও রয়েছে।
ইসি জানায়, সৌদি আরব থেকে সবচেয়ে বেশি ৩৮ হাজারের বেশি প্রবাসী রেজিস্ট্রেশন করেছেন। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশ। শনিবার দুপুর পর্যন্ত নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার।
কীভাবে ভোট দেবেন (সারসংক্ষেপ)
ভোট দেওয়ার সময় মোবাইলে ভিপিএন ব্যবহার করা যাবে না
লাইভ লিনেস ও ফেসিয়াল রিকগনিশনের সময় মুখ দৃশ্যমান রাখতে হবে
একাধিক প্রতীকে টিক দিলে ভোট বাতিল
ভুল দেশে রেজিস্ট্রেশন চেষ্টা করলে ডিভাইস ব্লক
প্রবাসে রেজিস্ট্রেশন করলে দেশে এসে ভোট দেওয়া যাবে না
একটি নম্বরে তিনবার ওটিপি
এক মোবাইলে একবারের বেশি আবেদন নয়
সংসদ নির্বাচন ও গণভোট দুটিই এক দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ১১ ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ