ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
রাজধানীতে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সরকার ফারাবী: রাজধানীর কদমতলী শনিরআখড়া এলাকার একটি বাসা থেকে ১৫ বছর বয়সী সামিয়া আক্তার দিয়া নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল (শুক্রবার) রাতে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সামিয়া কুমিল্লার চান্দিনা উপজেলার জরুমডা গ্রামের মো. আনোয়ার হোসেনের কন্যা। তিনি ধনিয়া বর্ণমালা হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সামিয়ার ভাই নাজমুল জানান, সন্ধ্যার পর সামিয়া বাথরুমে গিয়ে দরজা বন্ধ করেন। দীর্ঘ সময় ধরে সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে দেখেন, সামিয়া বাথরুমের কাপড় রাখার হ্যাঙ্গারে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছেন। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক জানান, সামিয়া আগেই মারা গেছেন।
নাজমুল আরও জানান, সামিয়ার সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের কাছে প্রকাশের পর তাকে বকাঝকা করা হয়েছিল। পাশাপাশি মোবাইলে ওই ছেলের সঙ্গে তার ঝামেলাও চলছিল। পরিবারের ধারণা, এসব মানসিক চাপের কারণে সামিয়া আত্মহত্যা করেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার