ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশকে জাম্বিয়ায় ওষুধ কারখানা তৈরির প্রস্তাব
ডুয়া নিউজ: আফ্রিকার দেশ জাম্বিয়ায় একটি ওষুধ কারখানা স্থাপনে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে দেশটির নবনিযুক্ত হাইকমিশনার। সেইসঙ্গে বাংলাদেশ থেকে ওষুধ নিতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নবনিযুক্ত জাম্বিয়ার অনাবাসী হাইকমিশনার পার্সি পি চন্দা। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন। তারা জাম্বিয়া ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোও অন্বেষণ করেন। এছাড়া, হাইকমিশনার চন্দা বাংলাদেশি ওষুধ আমদানিতে জাম্বিয়ার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে জাম্বিয়ায় একটি ওষুধ কারখানা স্থাপনের সুযোগ খুঁজে দেখতে বাংলাদেশকে আমন্ত্রণ জানান। এছাড়া জাম্বিয়া থেকে বাংলাদেশের তামা আমদানির সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
হাইকমিশনার বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানিতেও আগ্রহ প্রকাশ করেন। কৃষি এবং চুক্তি চাষসহ সহযোগিতার অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ