ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
তারেক রহমান
'হাসিনার নানামুখী নির্যাতনে খালেদা জিয়ার জীবন আজ চরম সংকটে'
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জেল-জুলুম ও নানামুখী নির্যাতনের কারণেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন আজ চরম সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৬ ডিসেম্বর ‘স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, শেখ হাসিনার দুঃশাসনে ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার ওপর অবিরাম নির্যাতন চালানো হয়েছে। এই দীর্ঘ নিপীড়নের ফলেই অসুস্থ দেশনেত্রীর শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন। তিনি মহান আল্লাহর কাছে মায়ের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, বিগত সময়ে জাতীয়তাবাদী শক্তির লাখ লাখ নেতাকর্মীকে সীমাহীন অত্যাচার সহ্য করতে হয়েছে এবং সারা দেশকে একপ্রকার অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
৬ ডিসেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৯০ সালের এই দিনে ছাত্র-জনতার রক্তস্নাত সংগ্রামের মধ্য দিয়ে এরশাদের স্বৈরশাসনের অবসান হয়েছিল। ১৯৮২ সালে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে এরশাদ যে অসাংবিধানিক শাসন কায়েম করেছিলেন, তার বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর আপসহীন সংগ্রাম করে বেগম খালেদা জিয়া ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে খ্যাতি লাভ করেন।
তিনি আরও বলেন, ১৯৯০-এর সেই গণতান্ত্রিক চেতনার পথ ধরেই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা শেখ হাসিনার হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছে। তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ গণতন্ত্রের শত্রু। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে গণতন্ত্রের পূর্ণ পুনরুজ্জীবন এবং মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলস সংগ্রাম চালিয়ে যেতে হবে। গণতন্ত্রবিরোধী অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য তিনি সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট