ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফিফা বিশ্বকাপের ড্র কাল: জেনে নিন পট বিন্যাস, দেখবেন কীভাবে?
স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত ড্র। আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে এই জমকালো অনুষ্ঠানটি আয়োজিত হবে।
ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। শুক্রবারের ড্রয়ের মাধ্যমেই নির্ধারিত হবে কোন গ্রুপে কার বিপক্ষে লড়বে মেসি-নেইমার-এমবাপ্পেরা।
ড্র প্রক্রিয়া ও পট বিন্যাস:
ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলোকে ৪টি পটে ভাগ করা হয়েছে। মোট ১২টি গ্রুপে (এ থেকে এল) ৪টি করে দল রাখা হবে। নিয়ম অনুযায়ী, ইউরোপ (উয়েফা) ছাড়া অন্য কোনো মহাদেশের দুটি দল একই গ্রুপে পড়তে পারবে না। ইউরোপের ক্ষেত্রে সর্বোচ্চ দুটি দল এক গ্রুপে থাকতে পারবে।
স্বাগতিক হিসেবে মেক্সিকো (গ্রুপ এ), কানাডা (গ্রুপ বি) এবং যুক্তরাষ্ট্র (গ্রুপ ডি)-তে আগে থেকেই নির্ধারিত হয়ে আছে।
পট ১ (শীর্ষ দল): আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি এবং তিন স্বাগতিক দেশ।
পট ২: ক্রোয়েশিয়া, উরুগুয়ে, কলম্বিয়া, মরক্কো, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।
পট ৩: নরওয়ে, প্যারাগুয়ে, মিশর, কাতারসহ ১২টি দল।
পট ৪: বাকি দলগুলো এবং প্লে-অফ বিজয়ী ৬টি স্লট (যাদের নাম চূড়ান্ত হবে আগামী মার্চে)।
স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স এবং ইংল্যান্ডকে বিশেষ সুবিধার ব্র্যাকেটে রাখা হয়েছে, যাতে গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালের আগে এই চার পরাশক্তি একে অপরের মুখোমুখি না হয়।

সরাসরি দেখবেন যেভাবে
বাংলাদেশের দর্শকরা শুক্রবার রাত ১১টায় ফিফার অফিসিয়াল ওয়েবসাইট (FIFA.com) এবং ‘FIFA+’ অ্যাপের মাধ্যমে ড্র অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন। এছাড়া ফিফার ফেসবুক ও ইউটিউব চ্যানেলেও এটি সম্প্রচারিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি