ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
অবশেষে আমজনতার দলকে নিবন্ধন দিচ্ছে ইসি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষা, সংগ্রাম এবং টানা ১২৫ ঘণ্টার অনশনের পর অবশেষে নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। একইসঙ্গে ইসি নিবন্ধন দিতে যাচ্ছে ‘জনতার দল’-কেও, নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, কমিশনের বিশেষ বৈঠকে পুনর্বিবেচনার পর উভয় দলকে নিবন্ধনের পথে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি সূত্র মতে, প্রাথমিক তালিকায় স্থান না পাওয়ার প্রতিবাদেই আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান দীর্ঘ অনশনে যান, যা রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। শীত ও অসুস্থতা সত্ত্বেও তার অনড় অবস্থান ইসিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বাধ্য করে। একই সময়ে ‘জনতার দল’ও তাদের আবেদন পুনর্মূল্যায়নের দাবি তুলে।
বিশেষ বৈঠক শেষে কমিশন জানায়, যাচাই-বাছাইয়ের নতুন মূল্যায়ন শেষে উভয় দলই নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে। ফলে আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন দুই দল রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিকভাবে জায়গা পেতে যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ