ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিশ্বকাপ ড্রয়ের আগমুহূর্তে সতর্কবার্তা দিলেন মেসি
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে আবারও ফুটবল দুনিয়ার দৃষ্টি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দিকে। বিশ্বকাপের ড্র হতে যাচ্ছে ওয়াশিংটন ডিসিতে, আর তার আগের দিনই বর্তমান চ্যাম্পিয়ন দলের অধিনায়ক খোলাসা করলেন নিজের অনুভূতি যেখানে উত্তেজনার সঙ্গে মিলেমিশে আছে অনিশ্চয়তার সতর্ক বার্তা। কাতারে ইতিহাস গড়া সেই সাফল্য পুনরাবৃত্তির আশায় থাকলেও, মেসি জানিয়ে দিলেন বিশ্বকাপ ঠিক ততটাই নিষ্ঠুর, যতটা রোমাঞ্চকর।
ইএসপিএনকে দেওয়া এক গভীর আলাপচারিতায় মেসি বলেন, “জাতীয় দল সবসময় চেষ্টা করবে সেরাটা দিতে। তবে বিশ্বকাপ এমন একটি টুর্নামেন্ট, যেখানে ক্ষুদ্রতম ভুলও দলকে বাড়ি পাঠিয়ে দিতে পারে। যেকোনো ম্যাচেই মুহূর্তের ছোট সিদ্ধান্ত ম্যাচ ঘুরিয়ে দেয়।” তিনি উদাহরণ টানেন ২০২২ বিশ্বকাপে নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে কঠিন দুই ম্যাচের, যেখানে শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ করেছিল পেনাল্টি শুটআউট।
নিজের দেখা সর্বকালের সেরা কোচ প্রসঙ্গে তিনি গার্দিওলার নাম উল্লেখ করে বলেন, “পেপকে আমি অনন্যই বলব। তার ফুটবল চিন্তা, দৃষ্টিভঙ্গি, খেলোয়াড়দের বোঝানোর ক্ষমতা সবকিছুই তাকে অন্যদের থেকে আলাদা করে।”
২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রত্যাশা আকাশচুম্বী। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আর্জেন্টিনা মাঠে নামলেও সহজ হবে না পথচলা এটাই মনে করিয়ে দিলেন মেসি। যদিও তিনি এখনো পরবর্তী বিশ্বকাপ খেলা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে ফুটবলবিশ্বের বড় অংশই ধারণা করছে আরও একবার দেখা যাবে আর্জেন্টাইন জাদুকরকে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো আগে থেকেই জানিয়ে রেখেছেন ২০২৬-ই তার শেষ বিশ্বকাপ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন