ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারতের ৩৫৯ রানের পাহাড় টপকে দক্ষিণ আফ্রিকার রোমাঞ্চকর জয়
স্পোর্টস ডেস্ক: রায়পুরে অনুষ্ঠিত ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রেকর্ড রানবন্যার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। ম্যাচে মোট ৭২০ রানের লড়াই শেষে বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়ের জোড়া সেঞ্চুরিকে ম্লান করে দিয়ে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফেরাল প্রোটিয়ারা।
বুধবার (৩ ডিসেম্বর) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। দলের পক্ষে রুতুরাজ গায়কোয়াড় ৮৩ বলে ১০৫ এবং বিরাট কোহলি ৯৩ বলে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন। শেষদিকে অধিনায়ক কেএল রাহুল ৪৩ বলে অপরাজিত ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলের স্কোর বড় করেন।
৩৫৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা চ্যালেঞ্জিং হলেও অধিনায়ক এইডেন মার্করামের বীরত্বে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। মার্করাম ৯৮ বলে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। তাকে যোগ্য সঙ্গ দেন ম্যাথিউ ব্রিটজকে (৬৮) এবং টেম্বা বাভুমা (৪৬)।
ম্যাচের শেষদিকে তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস মাত্র ৩৪ বলে ৫টি ছক্কায় ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ব্যবধান কমিয়ে আনেন। আর উত্তেজনার চরম মুহূর্তে কর্বিন বোশ মাত্র ১৫ বলে অপরাজিত ২৯ রান করে ৪ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন (৩৬২/৬)। ভারতীয় বোলারদের মধ্যে আর্শদীপ সিং ও প্রসিধ কৃষ্ণা ২টি করে উইকেট নিলেও রান আটকাতে ব্যর্থ হন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি