ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে জামায়াত আমিরের বাণী
প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠা রাষ্ট্রের দায়িত্ব: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং তারা আল্লাহ প্রদত্ত বিশেষ যোগ্যতা ও অসীম সম্ভাবনার অধিকারী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রীয় সুরক্ষা, যথাযথ সুযোগ এবং উপযোগী পরিবেশ নিশ্চিত করা গেলে তারাও দেশের উন্নয়ন, অগ্রগতি ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে তিনি দেশের সব প্রতিবন্ধী নাগরিক, তাদের পরিবার এবং পরিচর্যাকারীদের প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতা জানান।
জামায়াত আমির বলেন, প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠা করা কেবল মানবিক দায়িত্বই নয়, এটি একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। তাদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বিবৃতিতে তিনি ইনক্লুসিভ এডুকেশন (অন্তর্ভুক্তিমূলক শিক্ষা), চলাচলের উপযোগী অবকাঠামো, সহায়ক প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের মানসিক ও আর্থিক চাপ কমাতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, সমন্বিত পরিকল্পনা ও আন্তরিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ প্রতিবন্ধী-বান্ধব রাষ্ট্র হিসেবে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তিনি ভালোবাসা ও সুবিচারের ভিত্তিতে প্রতিবন্ধীদের জন্য একটি মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন