ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেই তফসিল ঘোষণা করা উচিত: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, তফসিল এমন সময়ে ঘোষণা করা উচিত যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে এবং সব দল নিজেদের তুলে ধরার সমান সুযোগ পাবে।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন এখনো তফসিলের বিষয়ে সুস্পষ্ট কোনো বার্তা দেয়নি। এনসিপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, যেন তাড়াহুড়ো না করে রাজনৈতিক বাস্তবতা ও স্থিতিশীলতা বিবেচনায় নিয়েই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
বৈঠক শেষে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোট প্রসঙ্গে কথা বলেন। তিনি প্রস্তাব দেন, গণভোটে প্রশ্নটি জটিল না করে একটি মাত্র প্রশ্ন রাখা উচিত— ‘জনগণ জুলাই সনদ বাস্তবায়নে রাজি কি না’। এছাড়া তিনি বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করা নেতাদের প্রতি এনসিপি শ্রদ্ধাশীল। বেগম জিয়ার প্রতি আবেগ শুধু বিএনপির নয়, দেশের সব মানুষেরই রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল