ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ দ্রুত জারির দাবিতে আবারও পথে নেমেছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। শনাক্ত সংকট, প্রশাসনিক ঝামেলা ও একাডেমিক অনিশ্চয়তায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে ইডেন মহিলা কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হলেও অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করার অগ্রগতির কোনো স্পষ্ট তথ্য মেলেনি। এতে নতুন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীসহ সাত কলেজের প্রায় দেড় লাখ শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
তাদের অভিযোগ, বহু আলোচনার পরও প্রশাসনিক কাঠামো, পরিচয় সংকট, সেশন স্থিতিশীলতা এবং একাডেমিক কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা শুধু বাড়ছেই। ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও সেশন প্রবাহ বড় ধরনের ঝুঁকিতে পড়েছে।
ঢাকা কলেজের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার বলেন, “আমাদের একমাত্র দাবি চূড়ান্ত অধ্যাদেশ প্রকাশ। তিনটি সভা হলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীই এখন অনিশ্চয়তার মধ্যে।” তিনি জানান, দিনের কর্মসূচি শেষে ঢাকা কলেজের প্রধান ফটকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এক দফা চূড়ান্ত দাবি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এরই মধ্যে রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসম্পূর্ণ তথ্য, ব্যক্তিগত অনুমান বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি তৈরি না করে সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবন ও সামগ্রিক একাডেমিক কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে