×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়

২০২৫ ডিসেম্বর ০৩ ১১:২৪:৫২

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চার সদস্যের একটি মেডিকেল দল ঢাকায় পৌঁছেছে। তারা এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন।

বুধবার ড. রিচার্ড বিউলের নেতৃত্বে মেডিকেল প্রতিনিধি দলটি এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার সিসিইউতে প্রবেশ করেন। সেখানে তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা চালান।

হাসপাতাল সূত্র জানায়, যুক্তরাজ্যের এই বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য বাংলাদেশে এসেছে। তারা স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে সমন্বয় রেখে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

বিএনপি নেতারা জানিয়েছেন, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দলের উপস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি আশা করা যাচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত