ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
‘নির্বাচন ও গণভোট একটি আরেকটির পরিপূরক’
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দেশবাসী এখন শতাব্দীর সেরা নির্বাচনের প্রত্যাশায় উৎসাহী। তিনি বলেন, বর্তমানে আমরা নির্বাচনী জোয়ারের মধ্য দিয়ে যাচ্ছি।
বুধবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আমাদের সামনে যে নির্বাচন ও গণভোটের আয়োজন তা বিশাল কর্মযজ্ঞ। একটি আরেকটির পরিপূরক। গণভোটের চারটি প্রশ্নের মধ্যে শুধু একটি উত্তর নিয়েই অনেকের মনে প্রশ্ন উত্থাপিত হয়েছে।”
তিনি আরও বলেন, “উপদেষ্টা পরিষদের আলোচনায় দেখা গেছে, রাজনৈতিক দলের প্রচারণায় অনেক ম্যানিফেস্টো থাকে। সবক’টিতে সবাই একমত না হলেও সার্বিকভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়া হয়। গণভোটের ক্ষেত্রেও পুরো প্যাকেজ দেখেই ভোট দিতে হবে।”
কর্মসূচিতে ইটিআই মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)